টপ ডক্টরস খুলনা সম্পর্কে

খুলনায় সঠিক বিশেষজ্ঞ ডাক্তার খুঁজতে সাধারণত অনেককে জিজ্ঞেস করতে হয়, কয়েকটি চেম্বারে ফোন করতে হয় — তবুও জানা যায় না ডাক্তার কোন দিন বসেন। এই সমস্যার সমাধানেই টপ ডক্টরস খুলনা।

আমাদের ডিরেক্টরির প্রত্যেক ডাক্তারের আলাদা পেজে আছে যোগ্যতা, যেসব রোগের চিকিৎসা করেন, চেম্বার, রোগী দেখার সময় ও ফি। সঠিক ডাক্তার পেয়ে গেলে আমাদের বুকিং লাইনে একটি কল বা হোয়াটসঅ্যাপ মেসেজই যথেষ্ট — আমরা সিরিয়াল নিয়ে সময় নিশ্চিত করে দিই।

শুধু সিরিয়াল নয়, একই নম্বরে পাবেন ছাড়ে ল্যাব টেস্ট, হাসপাতালে ভর্তি সহায়তা, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স এবং ভারতে চিকিৎসার পরিকল্পনায় সাহায্য।

রোগীর জন্য ফ্রি

ডিরেক্টরি দেখা ও সিরিয়াল নেওয়ায় আপনার কোনো বাড়তি খরচ নেই।

সবকিছু এক নম্বরে

ডাক্তার, ল্যাব, হাসপাতাল বা অ্যাম্বুলেন্স — মনে রাখতে হবে শুধু একটি বুকিং লাইন।

সঠিক তথ্য

সময়সূচি বদলায়। আমরা সর্বশেষ প্রকাশিত তথ্য দেখাই এবং যাওয়ার আগে ফোনে নিশ্চিত হতে বলি।

কল করুন হোয়াটসঅ্যাপ